কলকাতা; ১১ সেপ্টেম্বর : আগামী ১৩ই সেপ্টেম্বর (রবিবার) ট্র্যাকিং ও রক্ষণাবেক্ষণ কাজের (Maintenance Work) সুবিধার্থে কলকাতা মেট্রোর ব্লু লাইনের গীতাঞ্জলি এবং কবি নজরুল স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর ফলে ওই দিন সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলাচল করবে না।
মেট্রো চলাচলের সময়সূচী ও আপডেট:
সকাল ৯:০০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত: শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
স্বাভাবিক পরিষেবা: দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে মেট্রো চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
সন্ধ্যা ৬:৩০ টার পর: সন্ধ্যা ৬:৩০ টার (আনুমানিক) পর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সমগ্র ব্লু লাইন জুড়ে পুনরায় স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু হবে।
