কলকাতা, ১১ সেপ্টেম্বর : ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) প্রথম সভা এদিন নন্দনে অনুষ্ঠিত হয়েছে, যেখানে উৎসবের আসন্ন সংস্করণের প্রস্তুতি এবং সাংগঠনিক কাঠামো নিয়ে আলোচনা করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর ১৩ আগস্ট পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩২তম কেআইএফএফ ২০২৬ সালের ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হবে।
এই সভায় উপস্থিত ছিলেন কেআইএফএফ-এর মুখ্য উপদেষ্টা মাননীয় মিঠুন চক্রবর্তী; নগর উন্নয়ন ও পৌর বিষয়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল; তথ্য ও সংস্কৃতি বিষয়ক এবং পর্যটন বিভাগের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী; এবং কেআইএফএফ-এর চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়; ড. সৌমিত্র মোহন, তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগের সচিব; পাপিয়া অধিকারী, রূপা গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ, ড. হিরন্ময় চট্টোপাধ্যায়, শর্ব্বরী মুখার্জী, ধ্রুব ব্যানার্জী, লকেট চ্যাটার্জি, জিৎ মদনানি, শেখর দাস, পদ্মনাভ দাশগুপ্ত, চূর্ণী গাঙ্গুলী, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী, প্রেমেন্দু বিকাশ চাকী, জুন মালিয়া এবং অঞ্জনা বসু।
