ওয়েব ডেস্ক; ১২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯/১১-র ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ এবং তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

মোদী বলেছেন যে, সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং উল্লেখ করেন যে, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার ভারত কয়েক দশক ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের সামনের সারিতে রয়েছে।

এক্স-এর এক পোস্টে মোদী বলেছেন:

“ভয়াবহ ৯/১১ হামলার ২৫তম বর্ষে আমরা নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছি এবং সেইসব পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি, যাদের জীবন চিরতরে বদলে গিয়েছিল।

সন্ত্রাসবাদ সারা বিশ্বে অগণিত প্রাণ কেড়ে নিয়েছে। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের শিকার ভারত কয়েক দশক ধরে এই লড়াইয়ের সম্মুখভাগে রয়েছে।

যদিও হুমকি ক্রমশ বাড়ছে, তথাপি সন্ত্রাসবাদের যে কোনও ধরন ও প্রকাশের বিরুদ্ধে আমাদের সংকল্প এবং বিরোধিতা অটুট রয়েছে। এই অভিশাপের মোকাবিলায় সব প্রয়াসের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।

এখানে ২০১৪ সালে আমার ৯/১১ স্মারক ও মিউজিয়াম পরিদর্শনের কিছু ঝলক রইল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *