ওয়েব ডেস্ক; ১৩ সেপ্টেম্বর : গণেশ চতুর্থী উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় বলেছেন: –

“গণেশ চতুর্থীর এই শুভলগ্নে, দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতবাসীকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

ভগবান গণেশ জ্ঞান, সমৃদ্ধি এবং শুভ সূচনার প্রতীক। গণেশ চতুর্থীর উৎসব আমাদের জীবনে শক্তি, জ্ঞান ও ইতিবাচকতা নিয়ে আসে। এই পবিত্র উৎসব আমাদের জীবনে নতুন সংকল্প নিয়ে অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

আমি প্রার্থনা করি, ভগবান গণেশ যেন সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনেন। আসুন, আমরা সবাই জাতি গঠনে অবদান রাখার সংকল্প গ্রহণ করি।”

সূত্র : পি আই বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *