কলকাতা; ১৫ সেপ্টেম্বর : ‘রিভা বাই তনিশ্ক্’ নিয়ে এল ‘ওয়েডিং সিগনেচারস’—ছয়টি ভারতীয় ব্রাইডাল কমিউনিটির জন্য তৈরি একটি সম্পূর্ণ ব্রাইডাল জুয়েলারি কালেকশন। তামিল, তেলুগু, রাজস্থানি/মারওয়াড়ি, গুজরাতি, মারাঠি এবং প্যান ইন্ডিয়া/মেট্রো—এই ছয় ধরনের বিয়ের ঐতিহ্য ও রীতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে কালেকশনটি।
পরিবর্তিত চাহিদার কথা মাথায় রেখেই ‘ওয়েডিং সিগনেচারস’ নিয়ে এসেছে একটি সম্পূর্ণ জুয়েলারি ওয়ার্ডরোব, যেখানে বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে সামঞ্জস্যপূর্ণ গয়না।

মারাঠি কালেকশনে রয়েছে ভাটি মঙ্গলসূত্র, তুশি নেকলেস এবং বজ্র টিক চোকারের মতো পরিচিত গয়না। রাজস্থানি/মারওয়াড়ি কালেকশনে জায়গা পেয়েছে বোরলা, তেভটা, আড় এবং পাঁচলড়া হার, অন্যদিকে গুজরাতি ট্রুসোতে রয়েছে চন্দন হার, দোড়ি, মোর এবং কেরির মতো ঐতিহ্যবাহী নকশা। তামিল ও তেলুগু কালেকশনে দক্ষিণ ভারতের নিজস্ব গয়নার নকশা এবং মন্দিরের শিল্পশৈলী থেকে অনুপ্রাণিত ডিজাইনকে তুলে ধরা হয়েছে। আর যে কনের স্টাইলে বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির প্রভাব রয়েছে, তাঁর কথা মাথায় রেখে প্যান ইন্ডিয়া/মেট্রো ট্রুসোতে রাখা হয়েছে আরও সমকালীন ডিজাইনের সম্ভার। কালেকশনটিকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে কলিরা, মাথাপট্টি, ভাঙ্কি, সূর্য ও চন্দ্র, নেত্তি চুট্টি এবং মাট্টালের মতো বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্রাইডাল জুয়েলারি। পাশাপাশি, আঞ্চলিক গয়নার চিরাচরিত নকশা ও বৈশিষ্ট্যগুলিকেও সমকালীন রূপে নতুনভাবে তুলে ধরেছে রিভা।

তনিশ্ক্-এর ডিজাইন এক্সিলেন্স সেন্টার-এর ডিজাইনারদের আঞ্চলিক গয়নার ঐতিহ্য সম্পর্কে গভীর ধারণা, উন্নত ডিজাইন দক্ষতা এবং নিখুঁত কারিগরি দক্ষতায় তৈরি ‘ওয়েডিং সিগনেচারস’ কালেকশনে ছয়টি অঞ্চলের বিবাহের বৈশিষ্ট্যকে উপস্থাপন করা হয়েছে।

“ওয়ান ওয়েডিং; মেনি স্টোরিজ” ক্যাম্পেনের মধ্য দিয়ে এই কালেকশনটিকে এক জীবন্ত রূপ দেওয়া হয়েছে—যেখানে রাজকীয় ভেন্যু, আলোকচিত্র এবং চলচ্চিত্রের মাধ্যমে বিয়ের সার্বিক প্রেক্ষাপটকে ফুটিয়ে তোলা হয়েছে। খ্যাতনামা ওয়েডিং ফটোগ্রাফার জোসেফ রাধিক জয়পুরের ঐতিহাসিক ‘তাঁজ জয় মহল প্যালেসে’ কনেদের বিশেষ লুকগুলো ক্যামেরাবন্দি করেছেন; অন্যদিকে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সূজিত সরকার আঞ্চলিক চলচ্চিত্রের একটি সিরিজের মাধ্যমে এই গল্পগুলোকে সেলুলয়েডে চমৎকারভাবে রূপদান করেছেন। দক্ষিণ ভারতের বাজারের জন্য রিভা-এর মুখ হিসেবে অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন, সমগ্র অঞ্চল জুড়ে কনেদের কাছে এই ক্যাম্পেইনটিকে এক নতুন প্রাণবন্ত রূপ প্রদান করেছেন। বিয়ের সম্পূর্ণ আবহে, উৎসবের নানা আমেজ ও গল্পকথার চমৎকার ক্যানভাসে এই গয়নাগুলোকে স্থাপন করা হয়েছে—যা নতুন এই কালেকশনটিকে ঘিরে বিয়ের পুরো আয়োজন ও উদযাপনকে এক চমৎকার সূত্রে গেঁথে উপস্থাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *