ওয়েব ডেস্ক; ১৯ সেপ্টেম্বর : ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিটের (আইটিসি) ক্লেমের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চলছে। এর অঙ্গ হিসেবে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা সিজিএসটি দিল্লি সাউথ কমিশনারেটের আধিকারিকরা ২৫.২২ কোটি টাকারও ভুয়ো আইটিসি-র একটি সংস্থার সন্ধান পেয়েছে। এই সংস্থার মধ্য দিয়ে ১৪০ কোটি ১০ লক্ষ টাকার ভুয়ো ইনভয়েস তৈরি করা হত। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০১৭ সালে কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর ৭০ নম্বর ধারার আওতায় ওই সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়। তাঁকে পাতিয়ালা হাউস আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
