শুভাবরি ওয়েবডেস্ক, ২০ সেপ্টেম্বর, কলকাতা:
জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী ও সুরকার জুবিন গর্গ গত ১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে সিঙ্গাপুরে মারা যান। কিন্তু তিনি রেখে যান তার অসংখ্য গুনগ্রাহী, তাকে ভালোবাসার মানুষ।

জুবিনকে মনে রেখেছে অনেকেই এবার মনে রাখার কথা প্রকাশ করল কলকাতার আসাম ভবন কমপ্লেক্সে কলকাতা অসমীয়া কালচারাল অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষ থেকে আয়োজিত ‘শ্রদ্ধাঞ্জলি ও প্রার্থনা সভা’-য় বাংলা সঙ্গীত জগতের সহকর্মী, বন্ধু, সঙ্গীতশিল্পী ও প্রযুক্তিবিদ এবং জুবীন গার্গের শত শত অনুরাগী ও ভক্ত এই প্রিয় শিল্পীর প্রতি প্রার্থনা ও শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছিলেন।

এই সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন সঙ্গীতশিল্পী বিক্রম ঘোষ, সুরকার আকাশ সেন, অভিনেত্রী জয়া শীল, গায়িকা ডলি ঘোষ, সংহতি দাস প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *