শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ সেপ্টেম্বর, কলকাতা:
আজ পশ্চিমবঙ্গ এসটিএফ-এর দুটি পৃথক অভিযানে ১.১৫ কোটি টাকা মূল্যের প্রায় ৪০০ গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় ৭৫০ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সূত্রমতে জানা গিয়েছে, বিহারের ভাগলপুর জেলার বাসিন্দা সৌরভ কুমার এবং ললিতা দেবীকে স্থানীয় পুলিশের সহযোগিতায় মালদা এসটিএফ ফারাক্কা থানা এলাকা থেকে আটক করে এবং ৪০০ গ্রাম ব্রাউন সুগার জব্দ করে। অন্যদিকে, মুর্শিদাবাদের ইউসুফ আলী এবং মালদার সারিকুল ইসলামকে মুর্শিদাবাদ এসটিএফ ৭৫০ গ্রাম ইয়াবাসহ আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *