ওয়েব ডেস্ক; ২৬ অক্টোবর: হিমালয়া বেবিকেয়ার ও স্মাইল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুর্গাপুরে একাধিক ‘হেলদি বেবি কনটেস্ট’ বা ‘স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা’-র আয়োজন করা হয়। এই উদ্যোগে স্থানীয় স্তরে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও মতবিনিময়ের মাধ্যমে ১৬৫ জনেরও বেশি মা ও শিশুকে যুক্ত করা হয়। মাতৃ ও শিশুকল্যাণে যৌথ অঙ্গীকারকে আরও শক্তিশালী করা এবং শিশুর জীবনের প্রাথমিক বছরগুলিতে সুস্থ বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
দুর্গাপুরের ডাকবাংলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র -এ এই ‘হেলদি বেবি কনটেস্ট’-এর আয়োজন করা হয়। দুটি পৃথক কর্মসূচিতে মোট ১৬৫ জনেরও বেশি মা ও শিশু অংশগ্রহণ করেন। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় স্তরে মা ও শিশুদের একত্রিত করে শিশুর যথাযথ যত্ন এবং জীবনের শুরু থেকেই সুস্থভাবে বেড়ে ওঠার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। কর্মসূচিগুলিতে মায়েদের পুষ্টি, পরিচ্ছন্নতা, নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং দৈনন্দিন শিশুযত্নের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় উৎসাহিত করা হয়। পাশাপাশি, ছোট শিশুদের সার্বিক সুস্থতা ও বিকাশ নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
