ওয়েব ডেস্ক; ১৩ নভেম্বর : প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ কর্তৃক ১৩ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জনপ্রশাসনে শ্রেষ্ঠত্ব পুরস্কার ২০২৬-এর ওয়েব-পোর্টালটি চালু করা হয়েছে, যার মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং এতে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক/বিভাগের কর্মকর্তা, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিব (প্রশাসনিক সংস্কার) এবং জেলা কালেক্টর/জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি/ডিএম) উপস্থিত ছিলেন। এই অধিবেশনে ৭৫০টি বিভিন্ন স্থান থেকে ২০০০-এরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী জনপ্রশাসনে শ্রেষ্ঠত্ব পুরস্কার ২০২৬-এর অধীনে মোট পুরস্কারের সংখ্যা হবে ১৬টি। বিবেচনার সময়কাল হলো ১লা এপ্রিল, ২০২৪ থেকে ৩০শে নভেম্বর, ২০২৬ পর্যন্ত।

জেলাগুলির সামগ্রিক উন্নয়ন বিভাগটিকে ব্যাপকভাবে নতুন করে সাজানো হয়েছে। পিএমএ ২০২৬-এর জন্য নতুন যুক্ত হওয়া ৯টি প্রকল্প হলো- এসবিএম (শহুরে) ও অমৃত, জ্ঞান ভারতম, পিএম মৎস্য সম্পদ যোজনা, টিবি মুক্ত ভারত অভিযান, তিনটি উপাদানের অধীনে শস্য বৈচিত্র্যকরণ, পিএম শ্রী, স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ), প্রাকৃতিক কৃষির উপর জাতীয় মিশন এবং আইজিওটি-র অধীনে সক্ষমতা বৃদ্ধি। পিএমএ ২০২৫ থেকে যে ৩টি প্রকল্প পিএমএ ২০২৬-এর জন্য চালু রাখা হয়েছে, সেগুলি হলো হর ঘর জল যোজনা, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা এবং সক্ষম অঙ্গনওয়াড়ি ও পোষণ ২.০।

প্রধানমন্ত্রী পুরস্কার ২০২৬-এর অধীনে অনুমোদিত প্রকল্পগুলি প্রধানমন্ত্রী পুরস্কার ২০২৭-এর জন্যও চালু থাকবে।

অ্যাসপিরেশনাল ব্লকযুক্ত জেলাগুলি অ্যাসপিরেশনাল ব্লকস প্রোগ্রাম বিভাগে অংশগ্রহণ করবে, যা ভারতের ৩৩১টি জেলার ৫১৩টি অ্যাসপিরেশনাল ব্লককে অন্তর্ভুক্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *