শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ মার্চ, কলকাতা: এলিজাবেথ এস মুখার্জি ~শিক্ষা জগতের একটি পরিচিত নাম। গত ২৬ বছর ধরে যুক্ত রয়েছেন শিক্ষাক্ষেত্রের সাথে। শিক্ষকতা করেছেন লরেটো স্কুলে। দরিদ্র শিশুদের জন্য উন্নত শিক্ষার উদ্দেশ্য নিয়ে এলিজাবেথ এস মুখার্জি শুরু করেছেন ‘স্পিক ওয়েল ইংলিশ অ্যাকাডেমী’।
কিন্তু শুধু শিক্ষা ক্ষেত্র নয়, দরিদ্র মানুষের জন্য রুটি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার উদ্দেশ্যে এবার রেস্তোরাঁর সংযোজন।
শনিবার কলকাতার এন্টালি অঞ্চলে অবস্থিত ‘SAHID SHAHI DARBAR’ — তার নিজস্ব রেস্তোরাঁয় দাঁড়িয়ে এলিজাবেথ এস মুখার্জি কথা বলছিলেন। ফুলবাগান-এন্টালি অঞ্চলের মধ্যবিত্ত মানুষেরা বিভিন্ন উচ্চবিত্ত হোটেলের সুস্বাদু খাবারের স্বাদ পেতে পারেন এই রেস্তোরাঁয়। এই অঞ্চলের মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের শিশুরা যাতে সঠিক শিক্ষা পেয়ে বিদেশে পাড়ি দিতে পারে সেটিই তার একমাত্র লক্ষ্য।
এদিন এই নতুন রেস্তোরাঁ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিচালিকা ও অভিনেত্রী শিউলি রমানী গোমস, ডিরেক্টর এলিজাবেথ এস মুখার্জি ও তাঁর স্বামী এবং ওই অঞ্চলের কাউন্সিলর।


