আগামী ১৫ এবং ১৬ ই মার্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস্ এর পক্ষ থেকে দুদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত ব্যাংকের বেসরকারিকরণ নিয়ে তাদের এই প্রতিবাদ। গত বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে দুটি সরকারি ব্যাংক বেসরকারিকরণের পথে হাঁটবে। এছাড়া বীমাশিল্পে বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪%করার প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে যে এইভাবে বেসরকারিকরণ হলে ব্যাংক শিল্প অবলুপ্তি ঘটবে। ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ৩০ থেকে কমিয়ে ১২ টি তে নিয়ে আসা হয়েছে।সংগঠনের তরফ থেকে আরও অভিযোগ জানানো হয় কেন্দ্রীয় সরকারের নীতি হলো ৪-৫ টি সরকারি ব্যাংক রেখে বাকি ব্যাংক গুলিকে বেসরকারিকরণ করা।
আগামী দুদিন এই ব্যাঙ্ক ধর্মঘট এ নটি ব্যাংক ইউনিয়ন এক সঙ্গে সংযুক্ত মঞ্চের পক্ষ থেকে ধর্মঘটের ডাক দিয়েছে। ইউনিয়ন গুলির মধ্যে রয়েছে AIBOC, AIBEA, NCBE, AIBOA, BEFI, NOBW,NOBO,INBEF, INBOC .
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় গ্রামীণ ব্যাংক সহ এখন বর্তমানে ১৪০০০০ শাখা দেশে রয়েছে। আগের তুলনায় ৪০ শতাংশ শাখা দেশের হ্রাস পেয়েছে। এই দুদিনে ধর্মঘটের ফলে প্রায় দেড় লক্ষ ব্যাংকিং শাখা এবং সাড়ে তিন লক্ষ এটিএম প্রভাবিত হবে। ধর্মঘটের সাথে যুক্ত হয়েছে বেসরকারি ব্যাংক সংগঠনগুলিও।
এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গৌতম নিয়োগী, সঞ্জয় দাস, আশিস কুন্ডু , জয়দেব দাসগুপ্ত, সমীর ব্যানার্জি প্রমূখ।
আগামী দিনে সরকারের এই পদক্ষেপ যদি পরিবর্তন না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন সংগঠনের সদস্যরা।
