এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ম ছিল ভোটের দিন বুথে কোন রাজনৈতিক দল বা প্রার্থীর পোলিং এজেন্ট হতে গেলে সংশ্লিষ্ট বুথের বা পার্শ্ববর্তী বুথের ভোটার হতে হোত। এবার সেই নিয়মে একটু বদলাতে চলেছে কমিশন। এজেন্ট পাওয়া নিয়ে বিভিন্ন প্রার্থীর আবেদন করার পরিপ্রেক্ষিতে এই বদল আনা হয়েছে বলে সূত্রের খবর।
এখন থেকে এজেন্ট হতে গেলে ওই বুথের ভোটার না হলেও চলবে, তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হতে হবে। যদি কোনো প্রার্থী বা রাজনৈতিক দল উপযুক্ত পোলিং এজেন্ট বুথে না দিতে পারেন তাহলে এমন ব্যবস্থাও তারা নিতে পারেন।