ওয়েবডেস্ক ২৫ মার্চ, কলকাতা: ২৫ মার্চ, ২০২১, অপারেশন সার্চলাইটের ৫০ বছর। অন্ধকারময় দিনের সূচনার দিনে আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক অভিজিত দাসগুপ্তের ইংরেজিতে লেখা বই “থ্রু মাই আইস, দ্যা বার্থ অফ বাংলাদেশ” প্রকাশিত হলো।
উপস্থিত ছিলেন কলকাতা স্থিত বাংলাদেশ উপ হাই কমিশনের হাই কমিশনার তৌফিক হাসান, ভিক্টোরিয়া মেমোরিয়াল এর কিউরেটর ড. জয়ন্ত সেনগুপ্ত এবং অভিজিৎ দাসগুপ্ত। সমস্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সভাপতি স্নেহাশীষ শুরু।
তৌফিক হাসান তার বক্তব্যে বলেন, ইংরেজিতে লেখা এই বইটি নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। তিনি আরো বলেন, যে বঙ্গবন্ধুর কন্যা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনিয়ন্ত্রিত চালনায় আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে অবশ্যই পৌঁছে যাবে।
এক কথায় লেখক একেবারে আপ্লুত ছিলেন আজকের এই বই প্রকাশনার দিনটিতে। কারণ এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে বাংলাদেশ জুড়ে। যার উন্মাদনা প্রতিবেশী দেশ ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যও আছড়ে পড়েছে। তাই সব মিলিয়ে অনবদ্য একটি কাজ তিনি করেছেন এমনটাই দাবি উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের।
