আগামীকাল ১৪ই মে শুক্রবার পবিত্র ঈদ -উল -ফিতর ।এই উৎসব দানের উৎসব ।এই উপলক্ষে অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের চেয়ারম্যান ইদ্রিশ আলি জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ।এই পবিত্র দিনে তিনি কামনা করেন পৃথিবী করোনা মুক্ত হোক ।প্রাক্তন সাংসদ ও বর্তমান বিধায়ক ইদ্রিশ আলি, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয়নেত্রী মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেভাবে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চাশ জন করে ঈদের নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন, সেগুলি সমস্ত মুসলিম সম্প্রদায়কে পালন করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে ।অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের তরফ থেকে ডঃ অরুন জ্যোতি ভিক্ষু, এম এ আলী, চেয়ারম্যান ইদ্রিশ আলি, পরমানন্দ মহারাজ সকলকে শান্তিতে ঈদ উৎসব পালন করার আবেদন জানিয়েছেন ।