অনলাইনে প্রতারণা,মোবাইল কিংবা কম্পিউটার অথবা নিজের সোশ্যাল লিংকগুলো হ্যাক হয়ে যাওয়া হামেশাই শোনা যাচ্ছে। বহু অভিযোগও জমা পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে সতর্ক করা হচ্ছে নাগরিকদের। কলকাতা পুলিশের তরফ থেকে এমনই সতর্ক করা হল হোয়াটস্যাপ ব্যবহারকারীদের। কলকাতা পুলিশের ফেসবুক পেজ এ হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়া নিয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়। কি লেখা হয়েছে সেই সতর্কবার্তায়:

” সাবধান! আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক হতে পারে!

পোস্টে দেওয়া ছবিটিতে যে মেসেজ রয়েছে, সেরকম কোনও মেসেজ আপনার ফোনে এলে, অনুরোধ, মেসেজটি ফরওয়ার্ড করবেন না, মেসেজটি খুব পরিচিত কেউ করলেও না। তার কারণ কিছু জালিয়াত এই পদ্ধতিতে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করছে। আমাদের কাছে এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, সুতরাং আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

WhatsApp Getting Hacked!

If you receive this kind of message and if any person on your WhatsApp contacts list (even if known) asks you to forward the same, please don’t do so. Fraudsters are using this to take control of your WhatsApp account. We have received a few such complaints and seek your cooperation.”

হঠাৎ এসএমএসের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ কোড আসছে আপনার মোবাইলে। তারপর সেই পোস্টকে একটি লিংকের মাধ্যমে ভেরিফাই করতে বলা হচ্ছে। আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলেই হ্যাক হয়ে যেতে পারে আপনার হোয়াটসঅ্যাপ।

https://www.facebook.com/278052055961814/posts/1213884975711846/