ইতিমধ্যেই সারাদেশে ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে একটা নতুন ভাবে আতঙ্কের সৃষ্টি হয়েছে। করোনা মহামারীর পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসও সারাদেশকে করে তুলেছে। একের পর এক রাজ্যে ধরা পড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। মৃত্যু ঘটেছে অনেকের। কিন্তু সরকারের তরফ থেকে এই মহামারীর বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়া জানিয়েছেন মিউকোরমাইকোসিসের পরিস্থিতি বিবেচনা করে অতিরিক্ত ২৩,৬৮০টি অ্যামফোটেরিসিন বি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বরাদ্দ করা হয়েছে।

তিনি জানিয়েছেন রাজ্যে রোগীর সংখ্যার ওপর ভিত্তি করে এই বরাদ্দ নির্ধারিত হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৮৮৪৮ জন এই রোগে আক্রান্ত।(সূত্র: পি আই বি)