করোনার প্রকোপে বন্ধ হয়ে গিয়েছিল চলতি বছরের আইপিএল। সংক্রমণের কবলে পড়েছিলেন বিভিন্ন দলের ক্রিকেটাররা।
কিছুটা আশ্বাস জাগিয়ে এই বছরের আইপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে।
বিসিসিআই এর পক্ষ থেকে একথা টুইট করে জানানো হলো।
তবে এখনো পর্যন্ত তার সম্পূর্ণ সূচি কি হতে চলেছে তা জানানো হয়নি। টুইট মারফত জানা গেছে সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ এই খেলা অনুষ্ঠিত হতে পারে।
