গত ১৫ ই জুলাই সীমান্ত সুরক্ষা বাহিনী দক্ষিণবাংলা সীমান্তের জওয়ানরা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় উত্তর চব্বিশ পরগনা জেলা অঞ্চল সীমান্তবর্তী চৌকি হাকিমপুর থেকে এক বাংলাদেশী মহিলাকে আটক করেছে ।
সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ১৫ জুলাই সীমান্ত সুরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা আন্তর্জাতিক সীমান্তের ০১ বাংলাদেশি নারীর পার হওয়ার বিষয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১২ ব্যাটালিয়নের সীমা চৌকি হাকিমপুরকে জোয়ানদের সতর্ক করা হয়েছিল। জওয়ানরা সীমান্তের রাস্তার কাছে কিছু সন্দেহজনক ব্যক্তির চলাচল লক্ষ্য করে । কর্তব্যরত জওয়ানরা তাদের থামতে বললে তারা ঘটনাস্থল থেকে পালাতে চেষ্টা করে। জওয়ানরা তাদের তাড়া করে একটি মহিলাকে হেফাজতে নিয়ে নেয়, যদিও বাকিরা সুযোগ নিয়ে ভারতীয় এলাকার দিকে ফিরে পালাতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া মহিলাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকি হাকিমপুরে আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলার পরিচয় শনাক্ত করা হয় যে তার নাম তনি মণ্ডল, বয়স ২০ বছর, স্বামী – প্রতাপ মন্ডল, গ্রাম – চপকোনা, থানা – মণিরামপুর, জেলা – যশোর, বাংলাদেশ। জিজ্ঞাসাবাদকালে ওই মহিলা জানায় যে সে একজন বাংলাদেশী নাগরিক, এবং দেড় বছর আগে কাজের সন্ধানে স্বামী প্রতাপ মন্ডলের সাথে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে এসেছিল। ভারতে আসার পরে সে তার কাকীর বাড়িতে (হিচে মহলদার, স্বামী-দুলাল মহলদার) হাতিমরা, গাইঘাটা, উত্তর ২৪ পরগনার বাড়িতে বসবাস শুরু করেছিল এবং সেখানে সে শ্রমিক হিসাবে কাজ করত এবং তার স্বামী সেখানে শাকসবজি বিক্রি করত।
গ্রেপ্তার হওয়া মহিলাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানা স্বরূপনগরে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফের এক বিবৃতিতে বলেছে যে সীমান্ত সুরক্ষা বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যার কারণে অনুপ্রবেশকারী এবং দালালকে গ্রেপ্তার করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হচ্ছে। যার ভিত্তিতে দেশের অভ্যন্তরীণ অঞ্চলে অবৈধভাবে আগত ব্যক্তি এবং দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সহায়তা মিলছে।
