বিরোধীরা প্রার্থী না দেওয়ার ফলে বিনাপ্রতিদ্বন্ধিতায় রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হলেন প্রাক্তন আমলা জহর সরকার। দীনেশ ত্রিবেদী সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজ্যসভায় সেই আসন ফাঁকা হয়ে যায়। তৃণমূলের তরফ থেকে জহর সরকারকে প্রার্থী করা হয়। মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় পেরিয়ে গিয়েছে কিন্তু বিরোধী দল থেকে কোনভাবেই মনোনয়নপত্র জমা পড়েনি তাই সোমবার তৃণমূল প্রার্থী জহর সরকারের হাতে জয়ের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। সূত্রের দাবি আগামী বুধবার তিনি শপথ নিতে পারেন সাংসদ হিসেবে।