পূর্ব পুটিয়ারী শ্যামাপ্রসাদ পল্লী পল্লীবাসীর উদ্যোগে যুব সম্মিলনী ক্লাবে শুরু হলো ক্যারাম প্রতিযোগিতা। ডবলস ক্যারাম প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে ৬৪ টি দল। প্রতিযোগিতা চলবে ১৩ ই আগস্ট পর্যন্ত।
আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরো ১১ সমন্বয়ক তারকেশ্বর চক্রবর্তী, পিন্টু বিশ্বাস, হারাধন ভট্টাচার্য, ১১৪ নম্বর ওয়ার্ড সমন্বয়ক বিশ্বজিৎ মন্ডল, গৌতম মুখার্জী , সমাজসেবী উত্তম মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানে তারকেশ্বর চক্রবর্তী বলেন ক্যারাম প্রতিযোগিতা মাধ্যমে ক্লাব এবং এলাকার মানুষ নিজেদের খেলার প্রতি একটা উৎসাহ বাঁচিয়ে রেখেছে। খেলা মানুষের বিভিন্ন সময়ের অবসাদকে দূর করে ফেলতে পারে। আগামী দিনে বিভিন্ন খেলা এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার জন্য ক্লাব সদস্যদের আমি আহ্বান জানাচ্ছি।

