ঘটনাটি মুর্শিদাবাদের জেলা সীমান্ত এলাকায় নিযুক্ত বিএসএফ -এর ৩৫ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি ডিএমসির, যেখানে চোরাচালানকারীরা বাংলাদেশ থেকে ভারতের আন্তর্জাতিক সীমান্ত পার করে মাদকদ্রব্য পাচারের চেষ্টা করছিল।
১৩ই আগস্ট, ২০২১ তারিখ, বিএসএফ সীমান্ত চৌকি ডিএমসির জওয়ানরা ওই এলাকায় একটি অভিযান চালায়, রাত আনুমানিক পৌনে ১১ টা নাগাদ, জওয়ানরা চোরাচালানীদের সন্দেহজনক গতিবিধি দেখে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে, চোরাচালানকারীরা পাচারের সামগ্রী ফেলে রেখে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। এলাকায় ব্যাপক অনুসন্ধানের পর জওয়ানরা প্রায় ২.৫ কেজি মাদকদ্রব্য উদ্ধার করে।
আটককৃত মাদকদ্রব্য লালগোলা থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য।
৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সতীশ কুমার ডোগরা বলেন, আমাদের জওয়ানরা এলাকায় চোরাচালান পুরোপুরি বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধুমাত্র জওয়ানদের সতর্কতা ও বোঝাপড়ার কারণে পুরো এলাকায় চোরাচালান বন্ধ করা সম্ভব হয়েছে।
