আখ চাষিদের স্বার্থের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে ২০২১-২২ চিনি মরশুমে আখের ন্যায্য ও লাভজনক মূল্য (ফেয়ার অ্যান্ড রেমুনারেটিভ প্রাইস-এফআরপি) অনুমোদিত হয়েছে। কুইন্টাল প্রতি ২৯০ টাকা করে বর্তমান চিনি মরশুমে আখ চাষিদের দেওয়া হবে। এই মূল্য নির্ধারণের ফলে আখ চাষিদের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত হবে। কৃষকরা ২০২১-২২ চিনি মরশুমে প্রতি কুইন্টালে আখ বিক্রি করে ২৭৫ টাকা ৫০ পয়সা পাবেন। বর্তমান মরশুমে এর বাজারদর কুইন্টাল প্রতি ২৭০ টাকা ৭৫ পয়সা।
২০২১-২২ চিনি মরশুমে আখের উৎপাদন মূল্য নির্ধারিত হয়েছে কুইন্টাল প্রতি ১৫৫ টাকা। সরকার নির্ধারিত এফআরপি কুইন্টাল প্রতি ২৯০ টাকা হওয়ার ফলে উৎপাদন ব্যায়ের থেকে কৃষক বেশি পরিমাণ অর্থ পাবেন। এর ফলে কৃষি কাজে ব্যয় হওয়া অর্থের থেকে ৫০ শতাংশ বেশি হারে কৃষক তার ফসলের দাম পাবেন।
২০২০-২১ চিনি মরশুমে চিনি কলগুলি কৃষকদের থেকে ২৯৭৬ লক্ষ টন আখ কিনেছিল। এর জন্য ব্যয় হয়েছে ৯১ হাজার কোটি টাকা। এযাবৎকালের হিসেবে এই মূল্য সর্বোচ্চ। বর্তমানে ধানের ন্যূনতম সহায়ক মূল্যের পর আখের ন্যূনতম সহায়ক মূল্য সবথেকে বেশি। আখের উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা বিবেচনা করে ২০২১-২২ চিনি মরশুমে চিনি কলগুলি ৩০৮৮ লক্ষ টন আখ কেনার পরিকল্পনা করেছে। ফলে কৃষকরা ১ লক্ষ কোটি টাকা দাম পাবেন। সরকারের কৃষক বন্ধু নীতির ফলে আখ চাষিরা যথাযথ সময়ে তাঁদের ফসলের দাম পাবেন। আগামী পয়লা অক্টোবর থেকে ২০২১-২২ চিনি মরশুম শুরু হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি এফআরপি বাবদ যে মূল্য নির্ধারণ করেছে সেটি এই সময় থেকে কার্যকর হবে। এর ফলে ৫ লক্ষ আখ চাষি এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিরা ছাড়াও চিনি কলে প্রত্যক্ষভাবে কর্মরত আরও ৫ লক্ষ শ্রমিক উপকৃত হবেন। এঁরা ছাড়াও ক্ষেতমজুর, পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং চিনি শিল্পের অনুসারী শিল্পগুলিও উপকৃত হবে।
