আফগানিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে বৈদ্যুতিন আপতকালীন এক্স বিবিধ ভিসা প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখন থেকে কোন আফগান নাগরিক ভারতে আসতে চাইলে তাঁকে ই-ভিসা নিতে হবে।
কোন কোন আফগান নাগরিকের পাসপোর্ট হারিয়ে যাবার খবর পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতে বসবাসরত আফগানরা ছাড়া ,যাঁদের ভারতের ভিসা ছিল, তাঁদের ভিসা বাতিল করা হল। আগ্রহী আফগান নাগরিকরা ভারতে আসতে চাইলে www.indianvisaonline.gov.in এর মাধ্যমে ই-ভিসার জন্য আবেদন করতে পারেন।
