আরো বেশি করে নার্সদের দায়িত্ব ও সম্মান বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এসএসকেএম হাসপাতালে এক বৈঠকের পর হাসপাতাল চত্বরে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপনিগম।
মুখ্যমন্ত্রী বলেন, অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন রাজ্যের বহু নার্স। তাদের সম্মান এবং দায়িত্ব বৃদ্ধি করতে তার সাথে উৎসাহিত করতে ক্ষমতায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের প্র্যাকটিশনার নার্স পদে পদোন্নতি করা যেতে পারে।
মুখ্যমন্ত্রী ডাক্তারি পড়ুয়াদের জন্য হোস্টেল তৈরীর কথা জানান। তিনি বলেন লি রোডে দশতলা হোস্টেল তৈরি হচ্ছে এছাড়া হেস্টিংস এ জমি খোঁজা হচ্ছে যেখানে মেডিকেল কলেজের প্রিন্সিপাল দের থাকার ব্যবস্থা করা হবে। ডাক্তার-নার্সদের আবাসনের জন্য খোঁজা হচ্ছে ১০একর জমি , যার দায়িত্ব দেওয়া হয়েছে হিডকো চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে।
ডাক্তার ও নার্সদের বিনামূল্যে জমি দেবে রাজ্য সরকার।
গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র গুলির পরিকাঠামো বদলের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঘোষণায় রীতিমতন খুশি নার্স মহল।
