পুজোর সময় বিদ্যুৎ বিভ্রাট যাতে না হয় এবং তা যাতে স্বাভাবিক থাকে সেই লক্ষ্যে রীতিমতন ভাবেই প্রস্তুতি শুরু করে দিলো রাজ্য বিদ্যুৎ দপ্তর।

বৃহস্পতিবার রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিভিন্ন বিদ্যুৎ সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরের সাথে এক বৈঠকে বসেন। বিদ্যুৎ ভবনে ২৪ ঘন্টার কন্ট্রোলরুম চালু থাকবে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত। বিগত বছরগুলোর রেকর্ড দেখে নিয়ে ওই বৈঠকে বিদ্যুৎ পরিস্থিতি কিভাবে মোকাবিলা করা যাবে তার নিয়ে আলোচনা করা হয়।

সূত্রে খবর গত বছরের তুলনায় এবার পুজোর সময় বিদ্যুতের চাহিদা বেশ অনেকটাই বাড়বে বলে মনে করছে রাজ্য। তবে প্রাথমিক হিসেবের দিক থেকে দেখতে গেলে বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে কোন রকম ভাবেই সমস্যা হবে না একথা মনে করছেন মন্ত্রী।
বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার জন্য পুজোর সময় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আবার জন্য ১৭০ টি মোবাইল ভ্যান সিইএসসি অঞ্চলে , ১৪৮৫ টি হাইটেনশন মোবাইল ভ্যান রাজ্য বিদ্যুৎ সংস্থার এবং ৮৩৪ টি লো টেনশন মোবাইল ভ্যান রাখা হতে পারে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে।