রাজ্যের করোনা গ্রাফ ওঠানামা করছে কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের সংক্রমণের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।
বর্তমান যে বিধিনিষেধ রাজ্যে চলছে সেই কোভিড বিধি দিকে আরও একধাপ বাড়ানো হলো। নবান্নে তরফ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে কোভিড সংক্রান্ত যে বিধি-নিষেধ বর্তমানে চলছে তার মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হলো। তবে সে ক্ষেত্রে ধাপে ধাপে বিভিন্ন জায়গায় ছাড় দেওয়া হয়েছে। নতুন নির্দেশিকায় আরেকটি ছাড়ের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী ৫০% ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস শুরু করা যেতে পারে শুধুমাত্র প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টারে। তবে সাধারণ মানুষের বিশেষ করে নজর ছিল লোকাল ট্রেন চালানো নিয়ে, রাজ্য সরকার কি নির্দেশিকা দেয়। তবে এবারও লোকাল ট্রেন চালু হচ্ছে না। চলবে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন। তবে সাধারণ যাত্রীদের জন্য চলছে মেট্রোরেল।
উল্লেখ্য এর আগে ৫০% দর্শক নিয়ে সিনেমা হল, সুইমিং পুল সহ বহু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। তবে রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ বহাল থাকছে।
স্কুল কলেজ খোলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি জানিয়েছেন ভাই ফোটার পর এ পরিস্থিতির ওপর নজর রেখে কিভাবে স্কুল কলেজ খোলা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করবে রাজ্য।
Administrative
Breaking
Current Issue
feature story
Health
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
