বর্ষার মরশুমে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলির স্টক তৈরির সমস্যা মেটাতে কয়লা মন্ত্রক প্রস্তুত রয়েছে।
উল্লেখযোগ্য যে, গত জুলাই মাস থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিতে কয়লার চাহিদা মেটাতে কোল ইন্ডিয়া লিমিটেড পর্যাপ্ত কয়লা সরবরাহ করেছে। বিদ্যুৎ কেন্দ্র গুলিতে কয়লা সরবরাহ করার বিষয়টি মন্ত্রকের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। গত ২৭ আগস্ট এ নিয়ে মন্ত্রকের সচিব একটি পর্যালোচনা বৈঠক করেছেন। কয়লা সরবরাহকারী কোম্পানিগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে যে অগ্রাধিকার ভিত্তিতে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলোতে কয়লা সরবরাহ করতে হবে।
এদিকে কোল ইন্ডিয়া লিমিটেড আগস্ট মাসের শেষ পাঁচ দিনে কয়লা সরবরাহের পরিমাণ অনেকটা বাড়িয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিতে কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিদিন ১.৩৬ মেট্রিক টন কয়লা সরবরাহ করেছে। কয়লা সরবরাহের ক্ষেত্রে ভারতীয় রেলও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
আগামী দিনে কয়লা কোম্পানি গুলি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিতে সরবরাহের মাত্রা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
