৬০% নম্বর পেলেই এবার থেকে বিবেকানন্দ স্কলারশিপ পাবেন পড়ুয়ারা। কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার ভার্চুয়ালি সম্পন্ন হলো। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেন। মেরিট অনুযায়ী এই ভার্চুয়াল অনুষ্ঠানের সারা রাজ্য থেকে সতেরোশো জন অংশগ্রহণ করে। তাদের প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হয়।
রাজ্যের প্রতিটি জেলা থেকেই জেলাশাসকের দপ্তরে থেকে জেলাশাসক সহ ছাত্র ছাত্রীরা এই ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথা বলেন। এছাড়া ছাত্র-ছাত্রীদের আগামী দিনে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য শুভেচ্ছা বার্তা দেন। উল্লেখ্য এ বছরের মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বহু পরীক্ষা হয়নি। নতুন মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর পাশের হার ছিল ১০০% ।
