উচ্চশিক্ষার জন্য আগামী দিনে বিভিন্ন কেরিয়ার অপশন বেছে নেওয়ার জন্য ক্যারিয়ার প্ল্যানার এডু ফেয়ার আয়োজন করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার ক্যারিয়ার এডুকেশন বিনামূল্যে কাউন্সিলিং।
আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কাউন্সেলিং মেলার উদ্বোধন হয়। মেলাটি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, বাবন ব্যানার্জি, vice-chancellor MAKUT সৈকত মিত্র, অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট তরনজিৎ সিং, টেকনো ইন্ডিয়ার কো চেয়ারম্যান মীনাক্ষী রায়চৌধুরী , চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি প্রফেসর শমিত রায় প্রমুখ ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন এডুকেশনাল ফেয়ার মানুষকে খুবই উপকার করে আগে এই রাজ্য থেকে ছাত্র-ছাত্রী বাইরে পড়তে যেত কিন্তু বর্তমানে এখানে বিপুল পরিমাণ কলেজ ইউনিভার্সিটি তৈরি করা হয়েছে তার ফলে বাইরে থেকে অনেক ছাত্রছাত্রী এখানে পড়তে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন তা হল শিল্প তে বাংলা শীর্ষে থাকবে। তার জন্য আমাদের এখানে এন্টারপ্রিনিউরশিপ তৈরি করতে হবে । বাংলা কে এগিয়ে নিয়ে যেতে হলে এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নকে পূর্ণ করতে হলে আমাকে আমাদের একসাথে কাজ করতে হবে। এখন সমালোচনার সময় নয় একসাথে হাতে হাত রেখে মানুষকে উৎসাহ দিতে হবে কাজ করার জন্য।
মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন ছাত্র-ছাত্রীদের সঠিক গাইডেন্স দরকার। আগের থেকে বর্তমানে ছাত্র ছাত্রীরা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন । অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি এখানে তৈরি হয়েছে। এই শিক্ষামেলা অল্পদিনের না হয়ে যদি এক সপ্তাহ বা তার বেশি সময় নিয়ে হয় তাহলে বেশি সংখ্যক ছাত্রছাত্রী এখানে যোগ দিতে পারবেন। মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করেছেন এখন আর বাইরে যেতে হয় না এখানে সমস্ত রকম পড়াশোনা করানো হয়। শুধুমাত্র সরকারি কলেজ নয় বিভিন্ন বেসরকারি কলেজের সমস্ত রকম বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

প্রায় ১০০টিরও বেশি কলেজ এবং ৭০ টিরও বেশি স্টল নিয়ে এই মেলা উদ্বোধন হলো আজ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কম সংখ্যক মানুষ নিয়ে এই মেলা আয়োজিত করা হয়েছে জানালেন কর্তৃপক্ষ।