আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর , জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ বিধানসভায় ভোট গ্রহণ হবে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কত কেন্দ্রীয় বাহিনী থাকছে এই তিনটি বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশন সূত্রে খবর সামশেরগঞ্জ থাকছে ১৮ কোম্পানি জঙ্গিপুরে থাকছে ১৯ কম্পানি এবং ভবানীপুর বিধানসভায় থাকছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
সূত্র মারফত জানা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনী আসবে রাজ্যে। প্রতি বিধানসভায় ৮ থেকে ১০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে বাকি কেন্দ্রীয় বাহিনী ভোটের অন্যান্য কাজে ব্যবহার করা হতে পারে এমন খবর কমিশন সূত্রে।
ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের জন্য একজন ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক এন অশোক বাবু রাজ্যে এসেছেন। সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ক্ষেত্রেও একজন সাধারণ পর্যবেক্ষক সঞ্জয় কুমার এবং তার সাথে সাধারণ পর্যবেক্ষকও থাকছেন। প্রতি বিধানসভায় কমপক্ষে দুজন করে পর্যবেক্ষক থাকবেন একথা কমিশন সূত্রে জানা যাচ্ছে।
