আগামী ৩০ শে সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচন। এই নির্বাচন এবং উপনির্বাচনে জন্য কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে তা আগে থেকেই জানিয়েছিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে মোট ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই তিনটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন ও উপনির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবে।
ভোটগ্রহণের এখনো দিন ১৫ বাকি কিন্তু তারই মধ্যে রাজ্যে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ৭কোম্পানি সিআরপিএফ, চার কম্পানি বিএসএফ, দু কোম্পানি এসএসবি এবং এক কোম্পানি করে সিআইএসএফ এবং আইটিবিপি থাকছে।
মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা অবস্থা বুঝে বাড়ানো বা কমানো হতে পারে এমনটাই খবর কমিশন সূত্রে।
সূত্র মারফত আরও জানা গেছে ভবানীপুরের জন্য একজন, সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরের জন্য একজন পুলিশ অবজারভার থাকবে।
উল্লেখ্য সূত্রের খবর এই ৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে ১৯ কোম্পানির জঙ্গিপুরে, সামশেরগঞ্জ ১৮কোম্পানি এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে।
Breaking
Current Issue
Election
Election 2021
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী
