বুধবার থেকে দিনের ব্যস্ত সময়ে কলকাতা মেট্রো রেলের কিছু ট্রেনের চাকা থেমে যাবে টালিগঞ্জ এই। এবার থেকে দিনের ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে যে ট্রেন গুলি কবি সুভাষ এর দিকে রওনা দিচ্ছে তার মধ্যে থেকে কিছু ট্রেন টালিগঞ্জে এসে থেমে যাবে এবং টালিগঞ্জ থেকেই আবার বিপরীতমুখে রওনা দেবে।
তবে সূত্রের দাবি টালিগঞ্জে যে সমস্ত ট্রেন থামবে সেই ট্রেন গুলির সামনে ডিসপ্লেতে মহানায়ক উত্তম কুমার লেখা থাকবে এর ফলে যাত্রীদের কোন অসুবিধা হবে না। যাত্রীরা তারপরের কবি সুভাষ গামী ট্রেন ধরে পরবর্তী স্টেশন গুলিতে নামতে পারবেন।
টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার স্টেশন এরপর নেতাজি, মাস্টারদা সূর্যসেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহীদ ক্ষুদিরাম এবং কবি সুভাষ এই ছটি স্টেশন রয়েছে। যাত্রীদের সিংহ ভাগেরই বক্তব্য এইরকম ব্যবস্থার ফলে যাত্রীদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে। এক যাত্রীর দাবি, এক্ষেত্রে তাকে একবার টালিগঞ্জের নেমে তারপরে ট্রেনে কবি নজরুল যেতে হবে।
কলকাতা মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ জানান, টালিগঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকা ও তার সাথে বেহালার অধিকাংশ মানুষ মেট্রোরেলে যাতায়াত করার জন্য মহানায়ক উত্তম কুমার স্টেশনটি বেছে নেন। যেহেতু করোনাকাল তাই যাত্রী স্বাচ্ছন্দ এবং দিনের ব্যস্ততম সময়ে যাত্রী সংখ্যার চাপ কমানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। তার ওপর ব্যস্ত সময় ৫ মিনিট অন্তর অন্তর মেট্রো পরিষেবা যাতে পাওয়া যায় তার ব্যবস্থা ও আমরা করছি। মহামারী সময় শারীরিক দূরত্বের ব্যাপারটিও আমাদের মাথায় রাখতে হচ্ছে ।
উল্লেখ্য , সোম থেকে শুক্র প্রতিদিন মোট ২৫৬ টি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ থেকে আগের মতোই দিনের প্রথম ট্রেন ৭.৩০ মিনিটে ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ৯.১৮ মিনিটে এবং দমদম ও কবি সুভাষ থেকে ৯.৩০ মিনিটে শেষ ট্রেন পাওয়া যাবে।
