আরো ১৫ দিন বাড়ানো হলো রাজ্যের করোনা বিধিনিষেধ । নবান্নের তরফ থেকে এক নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে। চলতি মাসের করোনা বিধি-নিষেধ শেষ হওয়ার কথা ছিল ১৫ সেপ্টেম্বর । কিন্তু পরিস্থিতির ওপর বিচার করে রাজ্য সরকার এই বিধিনিষেধের দিন আরো বাড়িয়ে দিল।


তবে চলতি নির্দেশিকাতে কোনভাবেই লোকাল ট্রেন চালানো নিয়ে কোন কথার উল্লেখ নেই। অতএব সেপ্টেম্বর ৩০ তারিখ পর্যন্ত কোনো ভাবেই লোকাল ট্রেন চলছে না। যে ট্রেনগুলো চলছে তা শুধুমাত্র স্পেশাল ট্রেন।


এর আগে বিভিন্নভাবে হোটেল রেস্তোরাঁ, শপিংমল বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার। সিনেমা হল এর ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। সেই সমস্ত ছাড় বজায় থাকবে। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনভাবেই বাড়ির বাইরে বেরোনো যাবেনা।


উল্লেখ্য আগামী মাসে অর্থাৎ অক্টোবরে দুর্গাপূজা । সে ক্ষেত্রে অক্টোবরে রাজ্যে জনসাধারণের জন্য লোকাল ট্রেন চালাবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোন কিছু জানা যায়নি। অন্যদিকে রাজ্যের করোনা গ্রাফ উঠানামা করছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৭৪৩ । একদিনে সুস্থ হয়েছেন ৭৫৩ । অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ হাজার ৫০।


নির্দেশিকায় work-from-home এর ওপর জোর দিতে বলা হয়েছে। এবং মাক্স স্যানিটাইজার সর্বক্ষেত্রে জরুরী সেই দিকটিও উল্লেখ করা হয়েছে।