স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশজুড়ে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপিত হচ্ছে। এর অঙ্গ হিসেবে নেহরু যুব কেন্দ্র বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও ১৮ সেপ্টেম্বর দক্ষিণ কলকাতায় একটি ফিট ইন্ডিয়া স্বাধীনতা দৌড়ের আয়োজন করা হয়। সুস্থভাবে বাঁচা, স্বাস্থ্যকর জীবনশৈলীর বিষয়ে সচেতন করে তোলার জন্যই এই দৌড়ের ব্যবস্থা করা হয়। বিগত দেড় বছর ধরে সুস্থভাবে বেঁচে থাকার প্রয়োজনীয়তা মহামারীর থেকে আমরা শিখেছি। সুস্বাস্থ্যের জন্য সকলের ফিট থাকার প্রয়োজনীয়তার কথা প্রচারের জন্য নেহরু যুব কেন্দ্র ১৩ আগস্ট থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন ওয়ার্ডে ফিট ইন্ডিয়া স্বাধীনতা দৌড়ের আয়োজন করেছে। দোশরা অক্টোবরের মধ্যে ন্যূনতম ৭৫টি ওয়ার্ডে এই দৌড় আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।