পুজোর আর হাতে গোনা কয়েকটা মাত্র দিনের অপেক্ষা। ঠিক তার আগেই আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাগা মিউজিক এর তরফ থেকে পুজোর জন্য নতুন ভিডিও অ্যালবামের উদ্বোধন করা হলো। জয় মা দুর্গা দুর্গতিনাশিনী ভিডিও অ্যালবামের শিল্পী ও সুরকার হলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী অমিত বন্ধু ঘোষ।
অনুষ্ঠানে শিল্পী অমিত বন্ধু ঘোষ বলেন বর্তমান যুগে যে সমস্ত শারদীয়ার অ্যালবাম বের হচ্ছে তা আগে বেরোনো শারদীয়া অ্যালবামে থেকে অনেকটাই আলাদা। প্রথমদিকে শুধুমাত্র গানের ক্যাসেট বের হতো যেখানে অডিও থাকতো কিন্তু বর্তমানে দিন পরিবর্তন হচ্ছে সেখানে audio-visual দুটোই বর্তমান।
বর্তমানে আধুনিক গান নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করে শিল্পী বলেন আধুনিক গান বর্তমানকালে যে সমস্ত তৈরি হচ্ছে তা নিয়ে আমি কিছুটা নিরাশ তবে সবচেয়ে বড় কথা হল এখানে গানের মধ্যে একটা গোষ্ঠীর সৃষ্টি হয়ে গেছে যেখানে নতুন নতুন শিল্পীরা সুযোগ পাচ্ছেন না। অনেক ভালো শিল্পী রয়েছেন যারা খুব ভালো গান করেন কিন্তু এই গোষ্ঠীর ফলে সুযোগ হাতছাড়া হচ্ছে। বিভিন্ন রিয়েলিটি শোতে পুরনো গানের মাধ্যমেই শিল্পীরা পুরস্কৃত হচ্ছেন তাই পুরনো গানের উপর ভরসা রাখা উচিত।
এই মিউজিক অ্যালবামের কথা দেব প্রসাদ চক্রবর্তী, সংগীত ব্যবস্থাপনা অরুনাভ দেব , ভিডিও পরিচালনা পাখি, শব্দ গ্রহণ হয়েছে স্টুডিও ওয়ার্ল্ডে।
অন্যান্যদের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় , রাগা মিউজিক এর কর্ণধার প্রেম কুমার গুপ্তা, সমাজসেবী প্রশান্ত প্রামাণিক, ধৃতি রঞ্জন পাহাড়ি প্রমূখ।
