শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ সেপ্টেম্বর, কলকাতা: ব্যাংকিং শিল্পের শীর্ষ ট্রেড ইউনিয়ন, “অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন (AlBOC)” আজ এক প্রেস বিজ্ঞপ্তির জারি করে আগামী ২৭ সেপ্টেম্বর সম্মিলিত কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছে।
অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস এ বিষয়ে জানিয়েছেন, AIBOC কেন্দ্রীয় সরকারকে সংসদে পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিল করার আহ্বান জানায়। তাদের মতে এটি কৃষক বিরোধী যা দেশজুড়ে কৃষকদের উত্তেজিত করেছে। প্রসঙ্গত সঞ্জয়বাবু সম্মিলিত কিষান মোর্চার অন্যান্য দাবিগুলো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
দাবিগুলো হল;
(i) ফসলের ন্যায্য মূল্যের নিশ্চয়তা
(ii) ডিজেল, সার, বিদ্যুৎ এবং অন্যান্য কৃষি উপকরণের মূল্য হ্রাস
(iii) বিদ্যুৎ বাতিল (সংশোধন)
বিল এবং নতুন শ্রম কোড বাতিলএবং
(iv) মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি রোধ করা।
