পূর্ব রেলে দায়িত্বে থাকা রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) আধিকারিক ও কর্মীদের একটি দল গতকাল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৫৪১২ সাহেবগঞ্জ – বারহারওয়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনে অভিযান চালিয়ে মোবাইল ফোন ভর্তি ব্যাগ সহ দু-জন ব্যক্তিকে আটক করে।
জিজ্ঞাসাবাদের সময় ওই দুই ব্যক্তি নিজেদের পরিচয় জানায়। উদ্ধার হওয়া ব্যাগে অনুসন্ধান চালিয়ে ২৫টি পুরানো ও ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাওয়া যায়। সেই ফোনগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনগুলির নথিপত্র চাওয়া হলে আটক দুই ব্যক্তি তা দেখাতে ব্যর্থ হয়। জিজ্ঞাসাবাদের সময় ওই দুই ব্যক্তি জানায়, বিভিন্ন জায়গা থেকে ফোনগুলি চুরি করা হয়েছিল। চুরি হওয়া ফোনগুলি কালিয়াচকে বিক্রি করার জন্যই তারা এসেছিল বলে জানায়।
উদ্ধার হওয়া এই ফোনগুলির মূল্য আনুমানিক ৪ লক্ষ টাকা। আটক হওয়া দুই ব্যক্তির কাছ থেকে পাওয়া যাবতীয় জিনিসপত্র সাহেবগঞ্জ রেলপুলিশের হাতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তুলে দেওয়া হয়েছে।
