খড়গপুর ডিভিশনের মেদিনীপুর স্টেশনে দ্বিতীয় ফুটওভার ব্রিজে স্প্যান এক ও দুই গার্ডার চালু করার জন্য দক্ষিণ – পূর্ব রেল নিম্নলিখিত ট্রেনগুলির পরিষেবা নিয়ন্ত্রণ করবে।

• ০৮০২৪ গোমো – খড়গপুর স্পেশাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে শালবনি স্টেশন পর্যন্ত করা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর এই পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে।

• ০৮০২৩ খড়গপুর – গোমো স্পেশাল ট্রেনটি খড়গপুরের পরিবর্তে আগামী ২৬ সেপ্টেম্বর শালবনি থেকে ছাড়বে।

• ০৮৬২৮ রাঁচি – হাওড়া স্পেশাল ট্রেনটি রাঁচি থেকে ২৬ সেপ্টেম্বর ছেড়ে আদ্রার পরিবর্তে টাটানগর রুটে চলাচল করবে। এছাড়াও ফিরতি পথে হাওড়া – রাঁচি ট্রেনটি হাওড়া থেকে ২৬ সেপ্টেম্বর ছেড়ে আদ্রার পরিবর্তে টাটানগর রুটে চলবে।