মেট্রো রেল ভাড়া বাদে অন্যান্য খাতে রাজস্ব বাড়াতে একাধিক পদক্ষেপ নিয়েছে। বিশ্ব ব্যাপী মহামারীর সময় কর্পোরেট সংস্থাগুলি রাজস্ব বাড়ানোর উদ্যোগে আগ্রহ দেখিয়েছে।
এরকমই একটি অভিনব উদ্যোগ হিসেবে মেট্রো রেল উত্তর-দক্ষিণ করিডোরের বিভিন্ন স্টেশনে ৩০৪টি স্মার্ট গেটে ব্র্যান্ডিং-এর সিদ্ধান্ত নিয়েছে। স্মার্ট গেটে এই ধরণের ব্র্যান্ডিং বা বাণিজ্যিক স্বার্থে কাজে লাগানোর উদ্যোগ বহু যাত্রীর দৃষ্টি আকর্ষণ করবে।
একটি শিক্ষামূলক অ্যাপ নির্মাতা সংস্থা ৫ বছরের জন্য স্মার্ট গেটগুলির ব্র্যান্ডিং-এর স্বত্ত্ব পেয়েছে। ইতিমধ্যেই এই সংস্থাটি স্মার্ট গেটগুলিতে অ্যাপ সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। উত্তর-দক্ষিণ মেট্রো করিডোরের সমস্ত স্মার্ট গেটে ব্র্যান্ডিং-এর কাজ শীঘ্রই শেষ হবে।
