বাড়ির নাম ভালোবাসা। ঐতিহ্যবাহী বাড়ির মধ্যে অন্যতম একটি। এবং সেই ভালোবাসাকে ঘিরেই বুনাফিল ( BUNAPHILE) এর যাত্রা শুরু হল। কফির স্বাদ কেমন হয় সেটা সবাই জানেন , কিন্তু ঐতিহ্যবাহী বাড়ির একটি অংশকে ক্যাফেটেরিয়া বানিয়ে তার ভেতরের পরিবেশের মধ্যে কফি খাওয়ার আনন্দটাই অন্যরকম। সেজন্য ৭২ হিন্দুস্তান পার্কে শুরু হলো নতুন ক্যাফেটেরিয়া।


শুধুমাত্র কফি নয় তার সাথে বিভিন্ন খাবারের স্বাদ পাওয়া যাবে এইখানেই। ১১০০ বর্গফুট জায়গা নিয়ে শুরু করা হয়েছে বুনাফিল। ভেতর ও বাইরে সব মিলিয়ে ৫০ টি বসার জায়গা রয়েছে সপ্তাহের সাতদিনই খোলা রয়েছে এই নতুন ক্যাফেটেরিয়া।
সময় সকাল ৭ টা থেকে রাত ১১ টা।
কর্ণধার সনিকা দে জানান আমি ঐতিহ্যবাহী বাড়িগুলোকে খুব ভালোবাসি এবং সেই বাড়ির ঘিরেই আমি আমার স্বপ্নের এই ক্যাফেটেরিয়া শুরু করেছি। কফির স্বাদ নিতে নিতে মানুষ এখানে নিজেদের অফিসের কাজ সারতে পারবেন। এছাড়া পরিবার নিয়ে একটু বাইরে সকাল, দুপুর এবং রাতের খাবারও সারতে পারবেন এইখানে।
ক্রেজি ফর ওয়েফেল এর কলকাতার বুকে বারোটি ডেজার্ট পার্লার রয়েছে তারও মালিক সনিকা দে। কফি পার্লার হিসেবে কলকাতার বুকে তার এই প্রথম ক্যাফেটেরিয়া বুনাফিল। আগামী মাসে দিল্লি এবং ব্যাঙ্গালোরে krazzy for waffle এর শাখা খোলা হচ্ছে একথা জানান কর্ণধার নিজেই।