করোনা মহামারীর জন্য সবাই যখন গৃহবন্দী। মানুষের মন খুজছিল একটু আনন্দ। তখন ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম এইসব দেখেই মানুষের দিনের বেশিরভাগ সময় কেটে যেত। কিন্তু বেশিরভাগ ও টি টি প্লাটফর্ম অ্যাপ্লিকেশন গুলির ক্ষেত্রে সাধারণ মানুষ অর্থাৎ সাবসক্রাইবারকে বাৎসরিক কিংবা মাসিক ফি দিতে হয়।
এই ওটিটি প্লাটফর্মে জগতে নতুন অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছে পেহেচান প্রোডাকশন হাউজ। তাদের ‘ আড্ডাবাজ ‘ ADDABAZZ নামে নতুন অ্যাপ্লিকেশনের উদ্বোধন হলো। এই ও টি টি প্ল্যাটফর্ম টির পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
মূলত নন ফিকশন কনটেন্ট এর ওপর জোর দেওয়া হচ্ছে এই প্লাটফর্মে। মানুষ আজকাল ওটিটি প্লাটফর্মে কি ধরনের জিনিস দেখতে চাইছে সেই জিনিস চিন্তা করেই এবং সেই মতো করেই এই প্লাটফর্মে শর্ট ফিল্ম ওয়েব সিরিজ সহ বিভিন্ন জিনিস থাকবে বলে জানান কর্তৃপক্ষরা।
সংস্থার দাবি এই ধরনের প্লাটফর্ম আগে কোনদিন আসেনি । এই প্লাটফর্মে যেমন সিরিয়াল সিনেমা ফিকশনাল এবং ননফিকশনাল কনটেন্ট থাকবে সেরকম ভাবেই থিয়েটার রাখার চিন্তাভাবনা চলছে।
সে ক্ষেত্রে আপনার মধ্যে যদি থেকে থাকে কোন ট্যালেন্ট তাহলে সেটি ভিডিও শুট করে পাঠিয়ে দিন আড্ডাবাজের দপ্তরে । তারা সে গুলোকে বিবেচনা করে আপনার কনটেন্ট আপলোড হতে পারে আড্ডাবাজের অ্যাপ এ।
ইতিমধ্যেই কুড়িটি কনটেন্ট সেখানে আপলোড হয়ে গেছে। এই আড্ডাবাজের মোবাইল অ্যাপ্লিকেশন টি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।
এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য ব্যানার্জি, চিরাগ কৌশিক , চিত্র পরিচালক বাবাই সেন, গীতিকার প্রাজ্ঞ দত্ত, ঋষি চক্রবর্তী প্রমুখ।

