শুভাবরি ওয়েব ডেস্ক, ২২ অক্টোবর, কলকাতা: গান্ধী মূর্তির সামনে যুব ছাত্র অধিকার মঞ্চের যে অবস্থান আন্দোলন চলছে সেখানে এক অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়েছিল।

পি এস সি’র দুর্নীতির কারণে আত্মহত্যা করা বাবু দলে’র শোকসভা পালন করা হলো ‘হাতে বাবু দলের লেখা সুইসাইড নোট’ এবং ‘চোখে কালো কাপড় বেঁধে’। ২৪ বছর বয়সী বাবু দলে’র স্মরণে আজ ২৪ মিনিট নীরবতা পালন করা হয় এখানে।
আন্দোলনকারীদের প্রশ্ন, এই হত্যাযজ্ঞের দায় কার, আইন কি পারবে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে !!! তারা এই প্রশ্নও তুলেছেন, যুব ছাত্র অধিকার মঞ্চের অবস্থা সেই রকম স্থানেই আছে। তাদের দেওয়া প্রতিশ্রুতি কি পূরণ করবেন মুখ্যমন্ত্রী ?

করোনা পরবর্তী সময়ে কর্মহীনের সংখ্যা যেমন আকাশ ছুঁয়েছে। তার পাশাপাশি এই কর্মপ্রার্থীদের দুর্দশাও দিন গুনে গুনে অনেকগুলো সময় পেরিয়ে এসেছে। এখন দেখার, শেষ পর্যন্ত আন্দোলনের ফল কি হয়।