শুভাবরি ওয়েবডেস্ক,২৩ অক্টোবর, কলকাতা: বি পি ও তে কাজ করে এমন একটি মেয়েএমপ্লয়ী অফ দ্য ইয়ার হয়। কিন্তু সেই মেয়েটি হঠাৎ রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর কি সেটি নিয়েই নতুন হিন্দি ওয়েব সিরিজ ‘বিপিও’ (BPO)-র শুটিং চলছে। দিল্লীর নয়ডার একটি সত্যি ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মিত হচ্ছে।
ওয়েব সিরিজটির পরিচালনা করছেন ঋক। চিত্রনাট্য ও লিখেছেন পরিচালক । অভিনয় করছেন দেবপ্রসাদ হালদার,শর্মিষ্ঠা আচার্য,সানা, ঋক, ইকবাল সুলতান, কমল মিশ্র, ফেরদৌস প্রমুখ।
পাঁচটি এপিসোডের এই ওয়েব সিরিজটি দেখা যাবে অ্যামাজন প্রাইমে। জি ৭ এন্টারটেইনমেন্ট নিবেদিত ওয়েব সিরিজটির প্রযোজনা করছেন সঞ্জয় চৌধুরী এবং রবি আগরওয়াল।

