আগামী শীতকালীন অধিবেশনে ব্যাঙ্কিং অধিগ্রহণ বিল আসার সম্ভাবনা কে সামনে রেখে পশ্চিম বঙ্গ আইবক (অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন ) আবার রাস্তায় নেমে দেশব্যাপী তুমুল আন্দোলনের হুংকার দিল। আজ বেঙ্গল চেম্বার অফ কমার্স এর সামনে প্রায় ২৫০ জন অফিসার সামিল হয়েছিলেন এই পথসভায়।
সভায় বক্তব্য রাখেন আইবকের রাজ্য সভাপতি শুভজ্যোতি চট্টোপাধ্যায় ও সম্পাদক সঞ্জয় দাস। সঞ্জয় দাস বলেন, ” আমরা বর্ষা অধিবেশনেই আন্দোলন শুরু করতাম কিন্তু সরকার একটু পিছিয়ে ছিলেন বলে আমরাও আর কিছু করিনি কারণ আমরা তো আন্দোলন জীবি নই। আমরা বাধ্য হচ্ছি রাস্তায় নামতে। শীতকালীন অধিবেশনের শুরুতে আমরা দেশ ব্যাপী ভারত যাত্রা শুরু করছি ।যদি সরকার কোনো রকম বিল আনার চেষ্টা করে তাহলে আমরা এবারও ধর্মঘট ও অবরোধ গড়ে তুলবো। তিনি বলেন এটা ভারতের অর্থনৈতিক স্বাধীনতার লড়াই ,দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। তিনি যোগ করেন আমরা শুধু ব্যাংক বিক্রির বিরুদ্ধে লড়ছি না সমস্ত সরকারি সংস্থা বিক্রির প্রতিবাদ করছি।
শুভজ্যোতি চট্টোপাধ্যায় বলেন আমাদের এই ভারত যাত্রা ভারত ভাগের জন্য নয় দেশের অর্থনীতির সুরক্ষার লড়াই। তিনি বলেন আমরা সাধারণ মানুষের অভূতপূর্ব সহায়তা পাচ্ছি। আমাদের দেশের আপামর জনগণের স্বার্থে লড়ছি।
সঞ্জয় বাবু জানান আগামী কাল শ্যামবাজারেও আমাদের পথসভা আছে।
