গত ২৮শে নভেম্বর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমান্ত নিরাপত্তা বাহিনীর কর্মীরা আন্তর্জাতিক সীমান্ত থেকে পাচারের উদ্দেশ্যে ৫.৯৫ লক্ষ টাকার বিভিন্ন ধরনের ওষুধ বাজেয়াপ্ত করেছে। যা চোরা চালানের উদ্দেশ্য সীমা চৌকি কৈজুরী, ১৫৩ ব্যাটালিয়ন, উত্তর ২৪ পরগনা জেলা অঞ্চল, ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।

ওই দিন তথ্যের ভিত্তিতে, সীমা চৌকি কৈজুরী, ১৫৩ ব্যাটালিয়ন, সেক্টর কলকাতার জোয়ানরা আন্তর্জাতিক সীমান্তের কাছে কৈজুরী বাজারের আশেপাশের এলাকায় একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করে। একটি বাঁশের ঝোপের মধ্যে পুরানো কাপড়ে বেঁধে লুকিয়ে রাখা কিছু জিনিস দেখতে পায় । অনুসন্ধানকারী দল সন্দেহজনক উপাদানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলে তার মধ্যে ফুসফুসের চিকিৎসা, ব্যথা ও প্রদাহজনিত উপশম এবং ভিটামিনের জন্য বিভিন্ন ধরনের ওষুধ (গ্রাইফ্লস হিউম্যান সিরাম, আর্টামিন ট্যাবলেট, পিরফেনেক্স ট্যাবলেট) ইত্যাদি পাওয়া যায়।

বাজেয়াপ্ত ওষুধ তেতুলিয়া কাস্টম অফিসে হস্তান্তর করা হয়েছে।

জনসংযোগ আধিকারিক, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার, ১৫৩ ব্যাটালিয়নের কর্মীদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, জব্দকৃত ওষুধের পেছনে কারা রয়েছে তার জন্য গোয়েন্দা বিভাগ কাজ করছে। তিনি আরও বলেন, কর্তব্যরত জওয়ানদের সতর্কতার কারণেই এই ধরনের চোরাচালান বন্ধ হয়েছে।