বিশ্বে ক্যান্সার রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। আগামী বছর এই সংখ্যা প্রায় দ্বিগুন এর কাছাকাছি চলে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারের সঠিক কারণ জানা যায় না কিন্তু, ৩০ শতাংশের বেশি ক্ষেত্রে তামাক হল অন্যতম প্রধান কারণ।
দক্ষিণ কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট যা ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল নামে পরিচিত তারা দীর্ঘদিন ধরেই ক্যান্সার রোগের চিকিৎসা করে আসছে। দরিদ্রসীমার নিচে যে সমস্ত রোগীরা রয়েছেন তাদের চিকিৎসা এই হাসপাতালের প্রধান লক্ষ্য।
সম্প্রতি ইন্ডিয়ান অয়েল পেট্রোনাস প্রাইভেট লিমিটেড এইচ ডি আর ব্রাকিথেরাপি এবং প্লাজমা স্টেরিলাইজার যন্ত্র ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল এর হাতে তুলে দিয়েছেন। তার আনুষ্ঠানিক সূচনা হয়েছে গত ৫ ডিসেম্বর। সেই দিনই এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার সরোজ গুপ্তের ৯২ তম জন্মবার্ষিকী।
স্বর্গীয় ডাক্তার সরোজ গুপ্তের স্ট্যাচু তে মাল্যদান করার পর এইচ ডি আর ব্রাকিথেরাপি এবং প্লাজমা স্টেরিলাইজার উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন IPPL র সিইও পি কে ঝা, এবং IPPL র ফাইনান্সিয়াল কন্ট্রোলার Mazlie Bin Minhat.
এরপর ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার সরোজ গুপ্ত র একটি বায়োপিক The Journey মুক্তি ঘটান ডিরেক্টর অরিজিত মুখার্জি।
হাসপাতাল ডিরেক্টর ডাক্তার অর্ণব গুপ্ত প্রধান অতিথিদের ধন্যবাদ জানান ।
সংস্থার তরফ থেকে জানানো হয় সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট দেশের মধ্যে প্রথম যারা ব্রাকিথেরাপি সিস্টেমটি ইনস্টল করেছে।
ব্রাকিথেরাপি মেশিন সাধারণত রেডিওথেরাপি মেশিনের সমসাময়িক কিন্তু উন্নত ধরনের। যা টিউমারের ভিতরে সরাসরি রেডিয়েশন দিতে সক্ষম।
সংস্থার দাবি ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতাল দেশের দরিদ্র এবং দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী সমস্ত মানুষকে অতি কম খরচে চিকিৎসা দিয়ে আসছে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী স্কিম এর অন্তর্গত সমস্ত সুযোগ সুবিধা মানুষ এই হাসপাতাল থেকে পাবেন বলে জানা গেছে হাসপাতলে তরফ থেকে।

