ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজ ক্লাস্টার ডেভেলপমেন্ট কর্মসূচির মাধ্যমে পুদুচেরির মেট্টুপালিয়াম ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে পরিকাঠামোগত উন্নয়নের জন্য সরকার একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের জন্য ৪.১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১.৫৯ কোটি টাকা। এছাড়াও পুদুচেরির কালাপেট এলাকায় ইনফরমেশন টেকনোলজি পার্ক ও একটি টেকনোলজি সেন্টার তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য ১২১ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে।

ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের মাইক্রো এন্ড স্মল এন্টারপ্রাইজেস ক্লাস্টার ডেভেলপমেন্ট কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দকৃত তহবিলের পরিমাণ ২০২১-২২ আর্থিক বছরের জন্য ১৫৬.৫০ কোটি টাকা।

রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী নারায়ন রানে এই তথ্য জানিয়েছেন।