অসীম পাল

পশ্চিমবঙ্গ পর্যটন মানচিত্রে এক নতুন সম্ভাবনা ২৮ মাইল বস্তি। নিউ আলিপুরদুয়ার জংশন থেকে মাত্র ১ ঘণ্টার পথ। জংগল ঘেরা রোমাঞ্চকর এই পথে দেখা মিলতে পারে হরিণ, ময়াল, হাতী, লেপার্ডের। ২৮ এ হোম স্টে তে থেকে জায়ন্তী নদী, বক্সা ফোর্ট সহ অন্যান্য ঘোরার জায়গা প্রাণ ভরে ঘুরে নেওয়া যায়। ২৮ এর মানুষজন আপনার থাকার জন্য তৈরি করেছেন অসাধারণ সব কটেজ। কংক্রিটের জংগল থেকে দিন কয়েক নিরালা নির্জনে প্রকৃত জংগলের রূপ, রস, গন্ধের স্বাদ পেতে ভ্রমণ পিপাসু বাঙালীর অন্যতম পছন্দ হতে পারে এই স্থান। মুক্ত পরিবেশে হরিণ। হাতি অথবা চিতা বাঘের দর্শন ভ্রমণার্থীদের ‘দিলখুশ’ করতে পারে। যদিও আমরা শুধু মাত্র হাতির পালের দেখা পেয়েছিলাম। জঙ্গলের পথে নিঃশব্দের শব্দ আমাদের মনে এক অনাবিল আনন্দের জোয়ার

এনেছিল। হাতের কাছেই এমন শান্তিপূর্ণ ভ্রমণস্থলে আবার আসবো বলে স্থানীয় মানুষদের কথা দিয়ে দিলাম।

সহজ, সরল ২৮-এর মানুষজন এর সঙ্গে দুই তিন দিনেই তৈরি হয়েছিল আত্মীয়ের সম্পর্ক।

২৮ মাইল ভ্রমণযেন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তার জন্য আমাদের আবেদন ভ্রমণার্থীদের প্রবেশমূল্য নির্ধারিত মূল্যের থেকে কমানো প্রয়োজন। সঠিকভাবে ভ্রমণার্থীদের সমস্ত বিবরণ দেওয়ার ক্ষেত্রে গাইডদেরও প্রকৃত শিক্ষা দেওয়া দেওয়া হোক। প্রশাসন আরও সক্রিয় হোন।

সব শেষে আমরা বলছি। ভ্রমণপ্রিয় মানুষ আসুন ২৮ মাইল বস্তিতে। বেঁচে থাকুক এখানকার মানুষ। বেঁচে থাকুক এখানকার জংগল।