বর্তমানে ইস্ট – ওয়েস্ট মেট্রোর ৭টি স্টেশন যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়েছে। এই স্টেশনগুলির প্ল্যাটফর্মে মেট্রোপলিটান কেবল টেলিভিশনস (এমসিটিভি) – যা প্ল্যাটফর্ম টিভি হিসেবে জনপ্রিয় – এই নেটওয়ার্কের অনুষ্ঠান দেখা যাবে। মেট্রো যাত্রীরা সল্টলেক সেক্টর ফাইভ, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান স্টেশনে এই টিভি নেটওয়ার্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ নানা তথ্য জানতে পারবেন। আগ্রহী বাণিজ্যিক সংস্থাগুলি এমসিটিভির মাধ্যমে তাদের বিজ্ঞাপন প্রচার করতে পারবে। প্রসঙ্গত এমসিটিভির মাধ্যমে নর্থ – সাউথ মেট্রোর ২৩টি স্টেশনে যাত্রীরা বিভিন্ন তথ্য জানতে পারেন। এই শাখার নোয়াপাড়া, দক্ষিণেশ্বর এবং বরানগর মেট্রো স্টেশনে খুব শীঘ্রই এমসিটিভির পরিষেবার সূচনা হবে।